Posts

Showing posts from November, 2022

সোনালী মরুতে শিক্ষার আসর

Image
  $$ সোনালী মরুতে বিস্ময়কর স্থাপত্য  $$ জয়সালমের, যাকে আমরা " গোল্ডেন সিটি " বলে ডাকি, ভারতের রাজস্থান রাজ্যের একটি শহর যা কিনা জয়পুর থেকে 575 কি মি দূরে। শহরটি হলদে বেলেপাথরের একটি শহর যার মাথার মুকুট হিসাবে দাড়িয়ে রয়েছে জয়সালমীর দূর্গ। শহরটি থর মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত।  1156 রাওয়াল জয়সাল দ্বারা জয়সালমীর প্রতিষ্ঠিত।  জয়সালমের  মানে জয়সালের দূর্গ। জয়সালমেরকে ভারতের সোনার শহর বলা হয় কারন দূর্গ আর নীচের শহরের স্থাপত্য জুড়ে হলুদ বেলেপাথরের ব্যবহার করা হয়েছে, যা একটি নির্দিষ্ট সোনালী হলুদ আলোয় আচ্ছন্ন করে।  এই জয়সালমেরর গ্রামীন থর মরুভূমিতে রয়েছে ইংলিশ মিডিয়াম রাজকুমারী রত্নাবতী গার্লস স্কুল। স্কুলে কিন্ডারগার্ডেন থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় 400 জন ছাত্রী বিনাবেতনে পড়াশুনা করতে পারে। প্রাথমিক অবস্থায় এখন চতুর্থ শ্রেণি অবদি প্রায় 110 জন ছাত্রী পড়াশুনা করে। এখন চারজন মহিলা শিক্ষিকা এবং একজন প্রিন্সিপাল রয়েছেন।  স্থানীয় কারিগররা হাতে কাটা স্থানীয় বেলেপাথর দিয়ে স্কুলটি তৈরী করেছেন। স্কুলটি যে অনন্য স্থপতিরা এটিকে ডিম্বাকৃত...