Posts

Showing posts from January, 2024

জ্যোতির্ময় মহাকাল দর্শন

Image
  দক্ষিণমুখী  জ্যোতির্লিঙ্গ শিবের বিগ্রহ--- মহাকালেশ্বর  শিবাবতার আচার্য শঙ্কর অগনিত শিবলিঙ্গ মূর্তির মধ্য থেকে ১২টি শিবলিঙ্গকে জ্যোতির্ময় বলে চিহ্নিত করেন। এই লিঙ্গগুলি স্বয়ম্ভূ   এবং এগুলিকে জ্যোতির্লিঙ্গ বলে। এইসব জ্যোতির্লিঙ্গ দর্শন, পূজা ও স্মরনে, মানুষের জীবনে প্রভূত কল্যাণ ও আনন্দ আসে। এই কারণেই শত শত বছর ধরে মানুষ জ্যোতির্লিঙ্গ দর্শনে যান। গুজরাটের ভেরাবলে অবস্থিত সোমনাথ মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বলে  মনে করা হয়। মহাদেবের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত।  এখানে মহাদেবের প্রকাশ মহাকাল রূপে  এবং মহাকালেশ্বর শিব নামে পরিচিত।   মহাকালের অর্থই কালের অধিপতি। উজ্জয়িনীর মহাকালেশ্বর শিবও ঠিক তেমনটাই নির্দেশ করেন। মহাকালেশ্বরই ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ শিবের বিগ্রহ। মহাকালের পুজা ও দর্শন করলে নিজ এবং আত্মীয়-স্বজনদের অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এমনকি ভক্তের দীর্ঘায়ু বর প্রাপ্তি হয়। উজ্জয়িনী একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর যা ৫০০০ বছরের পুরানো। ব্রহ্ম পুরানে এটিকে এক শ্রেষ্ঠ ...