তারা তারিণী – আদি শক্তির প্রকাশ
হিন্দু সমাজে মাতৃ শক্তির আরাধনা যুগ যুগ ধরে চলে আসছে। ঠিক তেমনিই উড়িষ্যার ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেব পূজিত হলেও উড়িষ্যার অধিকাংশ ঘরে মাতৃশক্তির আরাধ্যা দেবী হিসাবে তারা তারানী পূজিত হন । উরিষ্যার গ ঞ্জাম জেলার ঋষিকূল্য নদীতীরে কুমারী পর্বতে অবস্থিত মা তারা-তারিণীর মন্দির। স্থানীয় লোকেরা ঋষিকূল্যকে গঙ্গার বড়দিদি হিসাবে অভিহিত করে। এটি উড়িষ্যার পবিত্র একটি নদী। পাহাড়ের চূড়ায় সুন্দর পাথরের মন্দিরটিতে মায়ের আবাস। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার যোগ করে নৃতাত্ত্বিক আকারে তৈরি করা দুটি পাথর মানুষের মুখের মতো দেখতে যা দেবী তারা এবং তারিণীকে প্রতিনিধিত্ব করে। এই মন্দিরটি সতী ৫১ পীঠের অন্যতম।কালিকা পুরাণ অনুযায়ী এই স্থানে দেবী স্তন যুগল পতিত হয়। দুটি স্তনরুপিবক্ষশীলা ,একটি তারা, অপরটি তারিণী নামে পূজিত হন (যমজ দেবতা)।এই মন্দিরটি কল্যাণীধাম নামেও পরিচত। এছাড়াও পুরান মতে আমাদের দেশে ৪টি তন্ত্রসাধনার পীঠ আছে তার মধ্যে এই তারা তারিণী মন্দিরটি একটি । এখানে আজও বিভিন্ন তিথিতে তন্ত্রসাধনা করা হয় এবং তন্ত্র সাধকদের সমাগম হয়। প্রতিষ্ঠার পর থেকে এট...