Posts

Showing posts from February, 2023

আদালাজ স্টেপওয়েল

Image
  স্থাপত্য বিস্ময়ের বিমূর্ত প্রতীক :~:  আদালাজ  স্টেপওয়েল :~: ভারতীয় রাণীরা কেবল তাদের বিস্ময়কর সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন না , তাঁদের অবিশ্বাস্য বীরত্বের জন্যও বিখ্যাত ছিলেন। এখানকার এই বিশেষ রচনাও এক সুন্দরী রানীর প্রেমের গল্প, ত্যাগের গল্প, এক করুন পরিণতি সহ প্রেমের এবং বলিদানের চূড়ান্ত গল্প , যা স্থানীয়রা এখনও স্মরন করে থাকে। ভারতে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলির পিছনে প্রেমের গল্প (যেমন তাজমহল) বা কিছু দুঃখজনক কাহিনী রয়েছে, তবে গুজরাটের আদালাজ ভাভ একটি অনন্য সাইট যেখানে এটি সবই রয়েছে।  আদালাজ স্টেপওয়েল বা রুদাবাই স্টেপওয়েল হল ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরের কাছে আদালজের ছোট্ট এলাকার কাছে অবস্থিত একটি স্টেপওয়েল। গুজরাটি আর মারোয়ারি ভাষায় এই রকম সিঁড়িকে ( জলের স্তরের দিকে নিয়ে যায় এমন ) ভাভ বলে। এটিকে জলের মন্দিরও বলে যেখান থেকে জল সঙগ্রহ করা হয়। সারা দেশে স্টেপওয়েলের বিভিন্ন নাম রয়েছে। উত্তর ভারতে হিন্দিতে এর নাম " বাওলি "। রাজস্থানে এগুলি " কুন্ড " নামে পরিচিত। এছাড়াও এগুলি বিভিন্ন অঞ্চলে 'বাউদি', 'বাউরি" বা 'বাভা...