Posts

Showing posts from June, 2019

রঘুরাজপুর, পটচিত্রের গ্রাম, পুরী।

Image
পটচিত্রের গ্রাম রঘুরাজপুর। উড়িষ্যার পুরী জেলার এই গ্রাম কলা ভাস্কর্যের একটি পীঠস্থান। পটচিত্র শিল্পের  একটি ধরন যা খৃষ্টপূব' ৫ সাল থেকে এই অঞ্চলে প্রচলিত। গ্রামটিতে ১৪২ টির মত পরিবার এবং দুটি রাস্তা আছে। ঘরগুলোর দেওয়াল, দেওয়াল চিত্র দিয়ে সাজানো। এখানে শিল্পীরা পটচিত্র তৈরির পাশাপাশি ঐতিহ্য বাহী  মুখোশ, পাথরের দেব দেবী, কাগজের মন্ড, ভাস্কর্য, কাঠের পুতুল তৈরি করেন। পুরী থেকে মাত্র ১৪ কি মি দূরে এই ছোট্ট গ্রাম। পুরীর এত কাছাকাছি হয়েও এখনো অনেকটাই অজানা , অচেনা। রঘুরাজপুর এমনই এক গ্রাম যেখানে প্রতিটি পরিবার কোনো না কোনো হস্তশিল্পের সঙ্গে যুক্ত। এক কথায় শিল্প প্রেমীর সরগ' বলা যায়। পটট্ অর্থাৎ বস্ত্র এবং চিত্র অর্থাৎ ছবি , সোজা কথায় কাপড়ের ওপর আঁকা ছবি। পূরীতে জগন্নাথ দেবের প্রধান  দুটি উৎসব হলো স্নান যাত্রা এবং রথ যাত্রা। স্নান যাত্রার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ১০৮ ঘড়ার জলে স্নান করানো হয়। এর ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাঁদের দর্শন পাওয়া যায় না। আবার রথযাত্রার সময় তাঁরা মাসির বাড়ি যান। তখনো তাঁরা মন্দিরে থাকেন না। এই সময় সব'সাধারনের দর্শনের ...

ভীমাশঙ্কর জোতির্লিঙ্গ, মহারাষ্ট্র।

Image
জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, মহারাষ্ট্র। শিবপুরাণ, স্কন্দপুরাণ, বামনপুরাণ, ব্রহ্মবৈবর্তপুরাণ, পদ্মপুরাণ, কালিকাপুরাণ, মহানির্বানতন্ত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থগুলিতে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের উৎপত্তি সম্বন্ধে অনেক কথাই লেখা আছে। স্বয়ং শিবাবতার আচার্য শঙ্কর অগণিত লিঙ্গমূর্তির মধ্য থেকে মাত্র ১২ টি শিবলিঙ্গকে জ্যোতির্ময় বলে চিহ্নিত করেন। এই স্বয়ম্ভু লিঙ্গগুলিকেই জোতির্লিঙ্গ বলা হয়। এগুলি হ'ল যথাক্রমে (১) ঝারখন্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ (২) বারানসীতে বাবা বিশ্বনাথ (৩) উত্তরাখণ্ডে কেদারনাথ (৪) মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর (৫) ওঙ্কারেশ্বরে বাবা ওঙ্কারেশ্বর (৬) তামিলনাডুতে রামেশ্বর (৭) অন্ধ্র প্রদেশের শ্রী শৈলমে মল্লিকার্জুন (৮) গুজরাটে সোমনাথ ও  (৯) নাগেশ্বর (১০) মহারাষ্ট্রের ঘৃষনেশ্বর , (১১) ত্র্যম্বকেশ্বর ও (১২) ভীমাশঙ্কর। এঁদের দর্শনে, পূজনে, স্মরনে মানুষের জীবনে প্রভূত কল্যাণ ও আনন্দ আসে। যিনি প্রত্যহ সকালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পাঠ করেন এবং দর্শন করেন তাঁর সাত জন্মের পাপ দূর হয়। এই কারনেই মানুষ শত শত বছর ধরে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যান। মহাদেবের এই " ভীমাশঙ্কর ...

চোপতা উপত্যকা, উত্তরাখণ্ড।

Image
চোপতা উপত্যকা, উত্তরাখন্ড। নৈস্বর্গিক শোভা অতুলনীয়। কেও কেও একে কাশ্মীর বা সুইজারল্যান্ডের সাথে তুলনা করে। সাধারণত একে ভারতের ছোট সুইজারল্যান্ড বলে। হিমশীতল হাওয়া বয়ে চলেছে, আর চারিদিকে লাল ও গোলাপি রঙের রডডেনডরন ফুলের সমারোহ। এখান থেকেই তুঙ্গনাথ - চন্দ্রশীলা পিকের যাত্রা পথের শুরু। এখান থেকে দেওরিয়া তালও যাওয়া যায়। চামোলি থেকে প্রায় ৪৯ কি মি, রুদ্রপ্রয়াগ থেকে প্রায় ৬৩ কি মি আর হরিদ্বার থেকে প্রায় ২২৫ কি মি।