Posts

Showing posts from February, 2021

মা সারদা দেবী মন্দির------মাইহার------মধ্যপ্রদেশ

Image
  মা সারদা দেবী----মাইহার----মধ্যপ্রদেশ মাইহার ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার একটি শহর। শহরটিতে ত্রিকুট পাহাড়ের উপর অবস্থিত মা সারদা দেবীর মন্দিরের জন্য বিখ্যাত। এটি পূর্বতন মাইহার রাজবংশের রাজত্বের রাজধানী ছিল। এখানেই রয়েছে পন্ডিত রবিশঙ্করের গুরু এবং আলি আকবর খানের পিতা ও শিক্ষা গুরু বিখ্যাত সরোদ বাদক বাবা আলাউদ্দীন খানের বসত বাড়ি। ইনিই হলেন সঙ্গীত শিল্পের "মাইহার ঘরানার " জনক। এছাড়াও বেশ কিছু ভারতীয় ক্ল্যাসিকাল সঙ্গীতের জন্মস্থান হিসেবে এই স্থানকে চিহ্নিত করা হয়েছে। ১০৬৩ টি সিড়ি পেরিয়ে পৌচ্ছাতে হয় এই মন্দিরে। তবে ওপরে উঠার জন্য রয়েছে ভালো রাস্তা ও রোপওয়ে। মসৃণ রাস্তা দিয়ে হেটে সহজেই মন্দিরে যাওয়া যেতে পারে। আর রোপওয়ে তো রয়েছেই। সপ্তাহের সাত দিনেই রোপওয়ে চলে। যাতায়াতের ভাড়া ১৩০ টাকা প্রতিজনে। সারা বছরই ভীড় থাকে পুন্যার্থীদের। নবরাত্রির সময়ে ভীড় আরও বাড়ে। মন্দিরের গর্ভগৃহে দেবী সারদার মূর্তি। মনে করা হয় ষোড়শ শতকে এই মূর্তি নির্মাণ করা হয়েছিল। এমন মন্দির ভারতে আরও অনেক রয়েছে। তা হলে এর বিশেষত্ব কোথায় ?? সারদা দেবী মন্দির সম্পর্কে রয়েছে এমন কিছু কিং...