চিড়িয়াটাপু বিচ, আন্দামান।
চিড়িয়া টাপু বিচ , আন্দামান। এটি আন্দামানের দখিনতম এক সুন্দর বিচ। পোর্ট ব্লেয়ার থেকে এটি প্রায় ২৭ কি মি দূরে। এখানে থেকে, এর সঙলগন, মুন্ডা পাহাড়ে ট্রেক করা যায়। পথ প্রায় ১.৫ কি মি। নীল সমুদ্রে ঘেরা মুন্ডা পাহাড়ের মাথায় সুইসাইড পয়েন্টে পৌঁছে মনোকষ্টে না হোক আনন্দে পাগল হয়ে নীচের অতল জলরাশিতে ঝাঁপ মারার ইচ্ছা হয় বইকি। এখানে বিকেল ৫ টা অব্দি থাকার অনুমতি মেলে।
এই বিচে সমুদ্রের অপূর্ব দৃশ্য ও সূর্যাস্ত দেখার জন্য পর্যটকরা ভিড় করে। পাহাড় ও সমুদ্রের মাঝে সূর্যাস্তের সময় সারা আকাশ ও সমুদ্রের জল এক ভিন্ন রুপ ধারণ করে। এখানে একটি বায়োলজিক্যাল পার্ক ও একটি চিড়িয়াখানা আছে। রাস্তার পাশেই রাখা আছে এক তিমি মাছের মাথার কঙ্কাল। নামের সার্থকতা হিসেবে এটি পাখি প্রেমীদের স্বর্গরাজ্য। বিচটি কালো পাথরে ভর্তি। এখানকার জঙ্গলে অসংখ্য বড় বড় গাছ থাকলেও ২০০৪ সালের সুনামীতে অনেক গাছ ধ্বংস হয়ে গেছে। এই বিচেই প্রচুর জেলি ফিশ ও কুমির দেখা যায়। তাই এখানে সমুদ্রে স্নান বা সাঁতার কাটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।ধ

awesome its path,i have never seen such calm sea.
ReplyDelete